1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| সকাল ১০:০৯|

সুগন্ধা নদীতে ডুবে এক শ্রমিকের মৃত্যু

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

ঝালকাঠী প্রতিনিধি//

ঝালকাঠির সুগন্ধা নদীতে ডুবে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে শহরের পুলিশ লাইনের সামনের নদী থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল।

নিহত শ্রমিকের নাম মো. মোসলেউদ্দিন মোল্লা (৪৫)। তিনি ভোলা জেলার লালমোহন উপজেলার ধলীগর নগর ইউনিয়নের পূর্ব চতলা এলাকার আব্দুল করিম মোল্লার ছেলে।

ঝালকাঠি থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, রোববার সকালে শহরে কুতুবনগর এলাকার সুগন্ধা নদীতে জিও ব্যাগ ফেলার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় ব্যাগ ফেলতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যান মোসলেউদ্দিন। এরপর থেকে তার হদিস মিলছিল না।

খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে নামে। বরিশাল থেকে আনা হয় কোস্টগার্ডের ডুবুরি দল। তাদের দুই ঘণ্টার উদ্ধার অভিযানের পর সকাল ১০টার দিকে পুলিশ লাইনের সামনের নদী থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

 

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমরা উদ্ধার কার্যক্রম শুরু করি। পরে ডুবুরি দলের সহযোগিতায় নিখোঁজের লাশ উদ্ধার করা সম্ভব হয়।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com