1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১১:৩৮|

আইআরজিসির হামলার দাবি ইসরায়েলের জ্বালানি স্থাপনায়

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক//

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, ইরানের একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় কথিত মার্কিন-ইসরায়েলি হামলার জবাবে তারা ইসরায়েলের হাইফা শহরের একটি অনুরূপ জ্বালানি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জনা যায়।

সোমবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। তবে হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

আইআরজিসি তাদের বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে বেসামরিক ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার অভিযোগ তোলে এবং এর পরিণতি নিয়ে কঠোর সতর্কবার্তা দেয়।

বিবৃতিতে বলা হয়, ‘বেসামরিক লক্ষ্যবস্তু এবং পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালিয়ে ইসরায়েলি শত্রুরা একটি বিপজ্জনক খেলা শুরু করেছে। এর প্রভাব গোটা অঞ্চলেরগুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে।’

তারা সতর্ক করে দিয়ে বলে, ‘এই পরিস্থিতির ফলে বৈশ্বিক অর্থনীতিতে যে প্রভাব পড়বে, তার দায়ভার এই অগ্নিসংযোগের মূল নায়ক যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে।’

বিশ্লেষকদের মতে, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার নতুন পর্যায়ে জ্বালানি স্থাপনাগুলো সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ায় আন্তর্জাতিক বাজারে উদ্বেগ আরও বেড়েছে।

মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি উৎপাদন কেন্দ্র হওয়ায় অঞ্চলটির তেল ও গ্যাস স্থাপনায় হামলা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে ব্যাহত করতে পারে। এর ফলস্বরূপ ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com