1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

আগৈলঝাড়ায় যুবককে হ’ত্যার গুজবে থানায় হা’ম’লা, ৫ পুলিশ সদস্য আ’হ’ত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

মিজানুর রহমান//

চোর সন্দেহে আটক যুবককে পিটিয়ে হত্যার গুজবে বরিশালের আগৈলঝাড়া থানায় হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের পাঁচ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আগৈলঝাড়া থানায় ওসি মাসুদ খান।

তিনি বলেন, “দুই থেকে তিন শতাধিক নারী ও পুরুষ থানায় হামলায় অংশ নেন। এ সময় থানা ভাঙচুর ও পুলিশের পাঁচ সদস্যকে মারধর করা হয়। হামলাকারীদের ঠেকাতে পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ নারী-পুরুষ আহত হয়েছেন।”

যার মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে, তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডের মেডিসিন ইউনিটে চিকিৎসাধীন আছেন বলে ইন্টার্ন চিকিৎসক সাকিবুল হাসান শান্ত জানিয়েছেন। তিনি বলেন, “আহত রিয়াজের মেজর কোনো ইনজুরি নেই। তবে মাথায় আঘাত রয়েছে।”

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com