1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| দুপুর ১:৫১|

ইউএনও আলি সুজার কঠোর নজরদারিতে শান্তিপূর্ণভাবে দূর্গাপূজা উদযাপন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরিশাল জেলার উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার কঠোর নজরদারি ও অক্লান্ত পরিশ্রম আর মেধায় কোথাও কোন অপৃত্তিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গ পূজা উদযাপন সম্পন্ন হয়েছে।

হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসবকে ঘিরে গত ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত উজিরপুর উপজেলায় ১১২ টি পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে মানবিক ও দক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে প্রতিটি পূজা মন্ডপগুলোর সার্বিক খোঁজ খবর নেন এবং তার কঠোর নির্দেশনায় আইন শৃঙ্খলা বাহিনী তৎপর ছিলো। সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষে উজিরপুর উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালনে অগ্রনী ভূমিকা পালন করে। এছাড়া বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও র্যা বের টহল বিদ্যমান ছিলো। সকল পূজামন্ডবে পুলিশ ও আনসার মোতায়েন ছিলো।সংবাদপত্রের সাবস্ক্রিপশন

এককথায় নিরাপত্তার চাদরে ঢাকা ছিলো প্রতিটি পূজা মন্ডপ। হিন্দু ধর্মাবলম্বী ভক্তরা স্বাচ্ছন্দ্যে পূজা উদযাপন করেছে। এতে করে তিনি দৃষ্টান্ত স্থাপন করে সর্বমহলে সুনাম কুড়িয়ে নিয়েছেন। সাধুবাদ জানিয়েছে হিন্দু ধর্মাবলম্বীরা। এছাড়া বিএনপি,জামায়াতে ইসলামী,ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে ঐক্যবদ্ধ ছিলো।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com