1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ১১:৩০|

কমপ্লিট শাটডাউন ঘোষণা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

মোঃ ছবুর হোসেনঃ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষক সংকট নিরসনের দাবিতে শিক্ষার্থীরা শাট ডাউন কর্মসূচি পালন করছে। একই দাবিতে শিক্ষক সমিতি অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে। আজ সোমবার বেলা ১১ টা থেকে শাটডাউন কর্মসূচি শুরু করা হয় বলে ৫৩ ব্যাচের শিক্ষার্থী মো. আজিম জানিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান তিনি। শিক্ষার্থীরা জানায়, কলেজের ৩৩৪টি পদের মধ্যে ১৭টি শিক্ষকের পদ শূন্য রয়েছে। শিক্ষক সংকটের কারণে শিক্ষা ও স্বাস্থ্যসেবা উভয় ক্ষেত্রেই বড় চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। বিশেষ করে মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফিজিওলজি, সিসিইউ, গ্যাস্ট্রোএন্টারোলজি  ডিপার্টমেন্টসহ ডেন্টাল ইউনিটেরও অধিকাংশ ডিপার্টমেন্ট শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। এতে মেডিকেল শিক্ষার্থীরা মানসম্মত ক্লাস ও প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছে। যা ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থার উপরও নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা আরও জানায়, অনতিবিলম্বে মেডিকেল কলেজের সকল ডিপার্টমেন্ট এ শূন্য পদগুলোতে শিক্ষক পদায়ন এবং কমিউনিটি মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি ও অন্যান্য ডিপার্টমেন্ট এর বদলীকৃত শিক্ষকদের তাদের স্ব-পদে পুনরায় পদায়ন করার দাবিতে প্রশাসনিক ভবনের সামনের গেটের তালা ঝুলিয়ে দেয়। এ সময় শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে প্রজ্ঞাপন জারি করার দাবি জানান। অপরদিকে একই দাবিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ শিক্ষক সমিতি অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছে। স্মারকলিপিতে তারা বলেন, মেডিকেল কলেজে কমিউনিটি মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথলজি এবং কার্ডিওলজি বিভাগসহ প্রায় সকল বিভাগেই শিক্ষক সংকট। অনুমোদিত জনবলের তুলনায় কর্মরত শিক্ষকদের সংখ্যা নিতান্তই অপ্রতুল। এমতাবস্থায় ছাত্র-ছাত্রীদের পাঠদান, পরীক্ষাগ্রহণ, হাসপাতালে চিকিৎসা প্রদান, একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং বিভিন্ন প্রশাসনিক কাজে অধ্যক্ষের কার্যালয়কে সহযোগিতা প্রদানের জন্য শিক্ষকদের শূন্যপদ পূরণ করা অতীব জরুরি। সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত শিক্ষক সংকট নিরসনের আশু ব্যবস্থা করার জন্য জোর দাবি জানিয়েছে সমিতি।  এ বিষয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ অধ্যক্ষ ফয়জুল বাশার বলেন, শিক্ষক সংকট সমাধান আমার হাতে নেই। বিষয়টি উর্ধ্বতন মহলকে অবহিত করেছি। তাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com