1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

কলাপাড়ায় ক্ষতিগ্রস্থ ১৩৬ পরিবারের মানববন্ধন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

ছগির হেসেন, কলাপাড়া //

পটুয়াখালীর কলাপাড়ায় পুর্নবাসন ও ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন জিয়া কলোনীর ক্ষতিগ্রস্থ পরিবার ও এলাকাবাসী।

শনিবার সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে ক্ষতিগ্রস্থ ১৩৬ পরিবারের সদস্যরা এ মানববন্ধন কর্মসূচী পালন করেন। মানববন্ধনে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা বলেন, পায়রা বন্দরের জন্য উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের বালিয়াতলী থেকে পায়রা বন্দর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার ওয়াপদা ভেরিবাঁধের রাস্তা প্রশস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু ভেড়িবাঁধের ঢালে থাকা জিয়া কলোনী নামক ১৩৬ পরিবারকে উচ্ছেদ করে প্রশাসন।

উচ্ছেদ হওয়া জিয়া করোনীর ক্ষতিগ্রস্থ পরিবারদের অন্যত্র স্থানান্তর করলেও যথাযথভাবে পুর্নবাসন ও ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক হয়রানীর করায় তাদের স্বাভাবিক জীবন যাপন করতে মারাত্মক কষ্ট হয়।

তাছাড়া অনেক পরিবার পুর্নবান না পাওয়ায় হতাশাগ্রস্থ হয়ে পড়েন। এসময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারুদ্দিন আহমেদ টিপু, সাংবাদিক অমল মূখার্জী, পরিবশে ও জন সুরক্ষা মঞ্চের সদস্য সচিব মনোয়ারা বেগম, ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য লাইলি আক্তার, রুমা বেগম, কবির হোসেন, মো. জসিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com