1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

কলাপাড়ায় ধারের টাকা চাওয়ায় মারধর, আদালতে মামলা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

কলাপাড়া প্রতিনিধি//

পটুয়াখালীর কলাপাড়ায় পাওনা টাকা চাওয়া নিয়ে মারধর করার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী রাকিবুলের মা মরিয়ম বেগম। কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখ মো. ইসমাইল মাতুব্বর, মো. জসিম মাতুব্বরসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে সিআর ৩৮৩/২০২৬ নং মামলা আনায়ন করেন মরিয়ম। মামলাটি বিজ্ঞ আদালত তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য কলাপাড়া থানায় প্রেরণ করেন।

বাদি মামলার বিবরণে উল্লেখ করেন যে, মামলার বাদি ও বিবাদীগণ প্রতিবেশী হওয়ায় বিবাদী বাদীর নিকট দুই লাখ টাকা ধার চায়। বাদি ইংরেজী ২০২৪ সালের ৩০ জুলাই লিখিতভাবে প্রমান নিয়ে ১ নং আসামীকে দুই লাখ টাকা ধার দেন। ধার নেয়া টাকা ফেরৎ দেয়ার সময় সীমা ইংরেজী ২০২৫ সালের ২৫ মে পার হলেও উক্ত টাকা দিতে অস্বীকার করেন ১নং আসামী।

এমনকি টাকা পেতে স্থানীয় পর্যায়ে শালিস বৈঠকে টাকা পরিশোধ করার অঙ্গীকার করলেও তালবাহানা কওর দেই দিচ্ছি বলে টাকা পরিশোধ করেন নাই ১ নং বিবাদী ইসমাইল মাতুব্বর।

মামলায় আরো উল্লেখ করেন যে, সর্বশেষ ইংরেজী ২০২৬ সালের ২০ এপ্রিল সাক্ষীদের মোকাবেলায় বাদি ১ নং আসামীর বাড়িতে যেয়ে ধারের টাকা চাওয়ায় মামালার ১ নং সাক্ষী রাকিবুলকে মারধর করেন আসামীরা।

এমনকি ১ নং আসামী কোন ভাবেই টাকা ফেরৎ দিবে না মর্মে পরিষ্কারভাবে জানিয়ে দেয় বলে মামলায় উল্লেখ করেন। ধারের টাকা না পেয়ে উল্টো সন্তানকে গুরুতর জখম করে মারধর করায় ওই মামলার সৃষ্টি হয়।

এ ব্যাপাওর কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, মরিয়ম বেগম টাকা পয়সা লেনদেন নিয়ে কোর্টে যে মামলা দায়ের করেছেন, ওই মামলা এসআই জাকির হোসেন এর ওপর তদন্তভার দেয়া হয়েছে। তিনি মামলা তদন্ত করে প্রতিবেদন দাখিল করিবেন।

এ বিষয়ে কলাপাড়া থানার এসআই মো. জাকির হোসেন বলেন, আমি মামলাটির তদন্তভার পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করি। তদন্তে উল্লেখিত আসামীদের বিরুদ্ধে মামলায় উল্লেখিত অভিযোগের বিষয়ে অপরাধ প্রমানের সত্যতা পেয়ে বিজ্ঞ আদালতে একখানা তদন্ত প্রতিবেদন দাখিল করেন বলে তিনি জানান I

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com