1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:১১|

কলাপাড়ায় “মিথতা” ট্রেডার্সে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

ছগির হোসেন, কলাপাড়া//

পটুয়াখালীর কলাপাড়ায় “মিথতা” ট্রেডার্সে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিহিংসা পরায়ন হয়ে স্থানীয় একটি গ্রুপ শাহিন মৃধার ওই অফিসে দিনে দুপুরে আগুন দিয়ে শাহীন মৃধাকে হত্যার চেষ্টা চালিয়েছে বলে তার বড় ভাই মো.কবির মৃধা দাবী করেছে।

এ ব্যাপারে কবির মৃধা বলন, শাহীন মৃধার কাজ- বাজ নিয়ে একটি মহল প্রতিহিংসার কারনে এমন ঘটনা ঘটিয়েছে।

তিনি আরো বলেন’ শাহীন মৃধার অফিস ঘরটি অবৈধ জায়গায় বলে কতিপয় মানুষ বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের ভালো করে জানা উচিৎ এটি আমারই দলিলকৃত জায়গা। যেখানে তার ছোট ভাই শাহীন মৃধা আমার অনুমতি সাপেক্ষে অফিস ঘর তুলেছে। তাতে কারোর কোন আপত্তি থাকার কথা নয়। তবে যারা এ ঘটনার সাথে জড়িত তারা শাহীন মৃধাকে হত্যার উদ্দেশ্য নিয়েই এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

কলাপাড়া থানার ওসি মো.জুয়েল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com