1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ২:১৭|

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত \ আহত ৪ \

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

কলাপাড়া প্রতিনিধি//

কলাপাড়া-পটুয়াখালী সড়কের পশ্চিম রজপাড়া বিশকানি স্পটে মোটরসাইকেল মাহেন্দ্র মুখোমুখি দুর্ঘটনায় মোটর সাইকেল চালক রুহুল আমিন (৫০) নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন মাহেন্দ্র যাত্রী তানিয়া বেগম (৪৫), ইদ্রিস মৃধা (৪৫), আল-আমিন (৩৫) ও দুলাল আকন (৩৮)। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রুহুল আমিনের বাড়ি চম্পাপুর গ্রামে।

জানা গেছে, আমতলী থেকে যাত্রীবাহী মাহিন্দ্রা আসছিল। এসময় বিপরীত দিক থেকে মহাসড়কে উঠতে গিয়ে দ্রæতগামী মোটরসাইকেলটির মাহিন্দ্রার সঙ্গে সংঘর্ষ ঘটে। দু’টি যানই ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক আহতদের কলাপাড়া হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে শঙ্কাজনক অবস্থায় আহত রুহুল আমিন গাজীকে কর্মরত চিকিৎসক বরিশালে প্রেরণ করেন।

তাকে বরিশাল নেওয়ার পথে মারা যান। কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। অপরদিকে বুধবার রাতে লোন্দা গ্রামে বাড়িতে যাওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত আইনজীবী সহকারী এনামুল হক সাগর মৃধা (৪৫) ঢাকায় চিকিৎসাকালীন শুক্রবার দুপুরে মারা গেছেন। এ ঘটনায় সহকর্মীদের মাঝে শোকাবহ অবস্থা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com