1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৯:৪৩|

কলাপাড়ায় স্লুইসের মধ্যে আটকে পড়ে যুবকের মৃত্যু

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

কলাপাড়া প্রতিনিধি//

পটুয়াখালীর কলাপাড়ায় নিজের মাছের ঘেরে মাছ শিকার করতে গিয়ে স্লুইসের মধ্যে আটকা পড়ে মো.রাশেল হাওলাদার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

সে পার্শ্ববর্তী আমতলী উপজেলার সেকেন্দারখালী গ্রামের মৃত কাদের হাওলাদারের ছেলে।

রজপাড়া গ্রামের স্থানীয় বাসিন্দা আবদুল সালাম মীর জানান, কয়েক দিনের বৃষ্টিতে ঘেরে অতিরিক্ত পানি জমে গেছে। পানি নিষ্কাশন এবং মাছ শিকারের জন্য স্লুইসগেট থেকে পানি ছেড়ে দিলে পানির গতি বেশী থাকায় সে স্লুইসের মধ্যে ঢুকে জালে জড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলে কেউ ছিল না বলে তিনি উল্লেখ করেন।

পরে বাড়ীর লোকজন তাকে খুঁজতে গিয়ে স্লুইসগেট থেকে উদ্ধার করে বলে স্থানীয়দের অপর একটি সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com