1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

কলাপাড়ার অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

ছগির হোসেন, কলাপাড়া//

পটুয়াখালীর কলাপাড়ায় লালুয়া ইউনিয়নের নাওয়াপাড়া গ্রাম সংলগ্ন সাগর মোহনা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পায়রাবন্দর নৌ পুলিশ। রবিবার (১৭ মে) দুপুরে স্থানীয় বাসিন্দারা মরদেহটি তীরে পড়ে থাকতে দেখে নৌ-পুলিশকে খবর দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জোয়ারের পানিতে বা ঢেউয়ের তোড়ে মরদেহটি নাওয়াপাড়া গ্রামের বেড়িবাঁধ সংলগ্ন সাগরপাড়ে এসে আটকে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পায়রা বন্দর নৌ-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় এবং মৃত্যুর সঠিক কারণ জানতে পারেনি।

এ বিষয়ে পায়রা বন্দর নৌ-পুলিশ ফাড়ি ইনচার্জ নয়ন কারকূন বলেন, সাগরপাড়ে ভেসে আসা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, এখন পর্যন্ত নাম ঠিকানা সনাক্ত হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com