1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| দুপুর ১২:২৫|

গৌরনদীতে ১৪ কেজি গাঁজাসহ হিজড়া আটক

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরিশালের গৌরনদীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ তৃতীয় লিঙ্গের (হিজড়া সম্প্রদায়) একজনকে আটক করা হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে তল্লাশি অভিযানকালে কৌশিক (২৫) নামের তৃতীয় লিঙ্গের ওই মাদক কারবারিকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই চক্রটি দীর্ঘদিন থেকে ঢাকা-কুয়াকাটা রুটের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত গাঁজা ও গ্রেপ্তারকৃত তৃতীয় লিঙ্গের কৌশিককে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকের বিরুদ্ধে অভিযান এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা পেশাদারিত্ব ও দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের যৌথ ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com