1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১০:২১|

জাতীয় সমাজ সেবা দিবস উদযাপন গৌরনদীতে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

জাতীয় সমাজ সেবা দিবস উদযাপন গৌরনদীতে, এস,মামুন গৌরনদী থেকে।

“নেই পাশে কেউ যার-সমাজসেবা আছে তার” শ্লোগানকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথন মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষ্যে র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ রাজিব হোসেনের সভাপতিত্বে মুক্ত আড্ডায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাধন বল, উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা সাখী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহাদাত হোসেন,

উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা এনজিও সমন্ময় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com