1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৬:৫৮|

জাল টাকা ও গাঁজাসহ আটক ১

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে

জাল টাকা ও গাঁজাসহ আটক ১

মোঃ জামাল হোসেন , পাথরঘাটা থেকে:

বরগুনার পাথরঘাটা বিষখালী নদী সংলগ্ন নিশানবাড়িয়া এলাকা থেকে ১৯ হাজার জাল টাকা ও সোয়া দুই কেজি গাঁজাসহ ইসমাইল গাজী (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগাডের পাথরঘাটা স্টেশন।

শুক্রবার রাত সাড়ে ৯টার সময় কোস্টগার্ড পাথরঘাটা সাংবাদিকদের এ তথ্য জানায়। জানা গেছে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বরগুনা সদর উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গাজী মাহমুদ এলাকা থেকে আটক করা হয় মাদক ব্যবসায়ী ইসমাইল গাজীকে।

আটক ইসমেইল গাজী বরগুনা সদর উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গাজী মাহমুদ এলাকার মো. নীল গাজীর ছেলে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সাব্বির আহমেদ জানান, গোঁপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কিছু অসাধু ব্যবসায়ী মাদক বেচাকেনা করছেন। এম সংবাদের সূত্র ধরে বিষখালী নদী সংলগ্ন নিশানবাড়ী ইউনিয়নের গাজী মাহমুদ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইসমাইল গাজীকে সন্দেহ জনক মনে করে কাছে যেতে চাইলে তার সাথে থাকা ব্যাগ রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশি করে সোয়া দুই কেজি গাঁজা ও ১ হাজার টাকার ১৯ টি জাল নোট পাওয়া যায়।

তিনি আরো জানান, ইসমাইল গাজী কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com