
নিজস্ব প্রতিবেদক//
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় স্থানীয় জনতার হাতে দুইজন আটক হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।
ব্রেকিং নিউজ সতর্কতা রোববার (১৬ আগস্ট) সকাল ৬টার পর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গজালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী দুই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন।
পরে বিষয়টি গলাচিপা থানা পুলিশকে জানানো হলে উপপরিদর্শক (এসআই) মো. কামাল ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেন।
আটক দুজন হলেন—গজালিয়া ইউনিয়নের মো. হাসানের ছেলে মো. রিয়াদ এবং বাকেরগঞ্জ উপজেলার মো. স্বপনের ছেলে আব্দুল সালাম। পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।