1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

ঢাকায় অস্ত্র ও গুলিসহ একজন গ্রেপ্তার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২৭০ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

রাজধানীর কাফরুল থানার সেনপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মাহমুদুর রহমান খান সনি (৪৬) নামের এক অবৈধ অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তার কাছ থেকে অবৈধ বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ১ রাউন্ড গুলির খোসা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-৪ জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, রাজধানীর কাফরুল থানার সেনপাড়া এলাকার একটি বাসায় অবৈধ দেশী ও বিদেশি আগ্নেয়াস্ত্র রক্ষিত রয়েছে।

এ তথ্যের ভিত্তিতে তৎক্ষণাৎ ওই বাসায় অভিযান চালানো হয়। এ সময় বাসার মালিক মো. মাহমুদুর রহমান খান সনি কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রেস রিলিজে আরো বলা হয়, জিজ্ঞাসাবাদে সনি জানায় তার কাছে অবৈধ অস্ত্র রয়েছে। তার দেওয়া তথ্যমতে ওই বাসায় একটি অবৈধ বিদেশি পিস্তল, ৬ রাউন্ড তাজা গুলি, ১ রাউন্ড গুলির খোসা ও ১ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র দিয়ে সে রাজধানীর মিরপুর, কাফরুল, দারুসসালামসহ আশেপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাতো।

পাশাপাশি, বিভিন্ন পেশাদার অপরাধীদের ভাড়ায় সরবরাহ করতো, যা দিয়ে তারা খুন, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করতো।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া যায়। এরই প্রেক্ষিতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com