1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

তালতলীতে পানিতে ডুবে প্রাণ গেল কিশোরীর

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক //

 

বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের দক্ষিণ নলবুনিয়া গ্রামে রবিবার সকালে পুকুরের পানিতে ডুবে মরিয়ম (১১) নামে এক কিশোরীর মৃত্য হয়েছে।

 

মরিয়ম ওই গ্রামের মো. ফারুক আকনের মেয়ে। সে নলবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

 

জানা গেছে, রবিবার সকাল পৌনে ৮টার সময় স্কুলে যাওয়ার জন্য মরিয়ম এবং তার সহপাঠী ফুফু নিজ বাড়ির পুকরের পানিতে গোসল করতে যায়। মরিয়ম ঘাটলায় দাড়ানো মাত্র পাঁকা ঘাটের শেওলায় পা পিছলে পানির অনেক গভীরে তলিয়ে যায়। তার সাথে যাওয়া মিম দৌড়ে ঘওে খবর পৌছানো মাত্র বাড়ির লোকজন পানিতে খোজাখুজির পর মরিয়মকে উদ্ধার করে সকাল পৌনে ১০ টার সময় আমতলী হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়া আসার পর জরুরী বিভাগের চিকিৎসক রোকনুজ্জামান মরিয়মকে মৃত্যু ঘোষনা করেন।

 

মরিয়মের বাবা মো. ফারুক আকন জানান, রবিবার সকালে স্কুলে যাওয়ার জন্য মরিয়ম এবং তার ফুফু মিমকে নিয়ে পুকুরের পাঁকা ঘাটে গোসল করতে যায়। এসময় সে পা পিছলে পােিনত তলিয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে। মরিয়ম সাঁতার জানত না। মরিয়ম এবং মিম একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com