1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

দুমকিতে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে পটুয়াখালীর দুমকি উপজেলায় প্রিজাইডিং অফিসারদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মো. মঞ্জুর মোর্শেদ আলম, পটুয়াখালীর পুলিশ সুপার জনাব মো. আবু ইউসুফ এবং বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জনাব মো. ফরিদুল ইসলাম।

কর্মশালায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহিদ হোসেন চৌধুরী। প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচনকালীন দায়িত্ব পালন, ভোটগ্রহণের নিয়মাবলি, ব্যালট পেপার ও ইভিএম ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্র পরিচালনা এবং প্রিজাইডিং অফিসারদের করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

বক্তারা বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রিজাইডিং অফিসারদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে দায়িত্ব পালনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

প্রশিক্ষণ কর্মশালায় দুমকি উপজেলার বিভিন্ন দপ্তরের প্রিজাইডিং অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস দুমকি, পটুয়াখালীর যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com