1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১৫ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন।

বুধবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ২২৯ জন, ঢাকা বিভাগে ১২৮ জন, বরিশাল বিভাগে ৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ৮৫ জন, খুলনা বিভাগে ৩৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩৪ জন, রাজশাহী বিভাগে ২২ জন ও সিলেট বিভাগে তিনজন।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন। আর ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com