1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৯ জন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে দেশে ৭৯৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৯৮ জন।

এ ছাড়া গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৪ হাজার ৫৭৮ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১ লাখ ১৮ হাজার ৫৭০ জন।

এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১ হাজার ২৬ জন, তাদের মধ্যে ৯৭ হাজার ৫৩২ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com