1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

দেশে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫ জনই ঢাকা বিভাগের।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৩১ জনের শরীরে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে আরও ৮০ জন।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৫ জনে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১৭ হাজার ৯৩০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com