
সংবাদ ডেস্ক//
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশু মারা গেছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৭৩ শিশু।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এই হিসাব গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দেশে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ১ লাখ ১৬ হাজার ৭১০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ১৪ হাজার ৩১৮ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪৯ শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বিপরীতে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৯৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত চার মাসে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৯ হাজার ২৪৯ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৫ হাজার ৫২৯ শিশু। এই সময়ে দেশে মোট ৪ হাজার ৬৯৩ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্তীরে হাম শনাক্ত হয়েছে।