1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ২:১৭|

দোন্নারুম্মা ফিফার বর্ষসেরা গোলরক্ষক

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক//

জিয়ানলুইজি দোন্নারুম্মাকে দ্য বেস্ট ফিফা মেন’স গোলকিপার হিসেবে নির্বাচিত করা হয়েছে। ক্যারিয়ারে প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিতলেন ইতালিয়ান এই গোলরক্ষক।

গত বছরে সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেইর হয়ে দারুণ সময় কাটান দোন্নারুম্মা। চারটি ভিন্ন প্রতিযোগিতায় শিরোপা জিতে দলের সাফল্যে বড় ভূমিকা রাখেন তিনি। এর মধ্যে সবচেয়ে উজ্জ্বল মুহূর্ত ছিল ৩১ মে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে ৫-০ গোলের বড় জয়ে ক্লিন শিট রাখা। পুরো টুর্নামেন্টজুড়েই একের পর এক অসাধারণ পারফরম্যান্স উপহার দেন সাবেক এসি মিলান তারকা।

২৬ বছর বয়সী এই গোলরক্ষক ফরাসি ফুটবলেও দাপট দেখান। লিগ আঁ, কুপ দে ফ্রান্স এবং ত্রফে দে শঁপিওঁ—এই তিনটি ঘরোয়া শিরোপা জেতেন তিনি। পাশাপাশি ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫-এ রানার্সআপ হওয়া পিএসজি দলেও ছিলেন দোন্নারুম্মা।

বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে খেলছেন দোন্নারুম্মা। এবারের ভোটাভুটিতে তিনি পেছনে ফেলেছেন অ্যালিসন বেকার, থিবো কোর্তোয়া, এমিলিয়ানো মার্তিনেজ, মানুয়েল নয়ার, দাভিদ রায়া, ইয়ান সমার ও ভইচেখ শেজনি’র মতো বিশ্বমানের গোলরক্ষকদের।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com