1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

দ্রুত ভোলা-বরিশাল সেতুর রোডম্যাপ বাস্তবায়নের দাবি ভোলাবাসীর

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

ভোলা-বরিশাল সেতু নির্মাণের সুস্পষ্ট রোডম্যাপ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে ‘আমরা ভোলাবাসী’। এ দাবিতে মঙ্গলবার সকালে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি।বিশেষ সংবাদ প্রতিবেদন

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন জেলার বাসিন্দারা। এ সেতু নির্মিত হলে ভোলার সঙ্গে বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হবে। এতে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা, কৃষিপণ্য পরিবহন ও পর্যটন খাতে ভোলার সম্ভাবনা আরও বাড়বে।

তারা বলেন, দীর্ঘদিনের এই দাবির বিষয়ে শুধু আশ্বাস নয়, এখন প্রয়োজন সেতু নির্মাণের সুনির্দিষ্ট রোডম্যাপ ও সময়ভিত্তিক কর্মপরিকল্পনা। দ্রুত প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির সদস্য সচিব মীর মোশারেফ অমি, সদস্য মেহেদি হাসান, শরিফ হাওলাদার ও শাখাওয়াত শাকিল বক্তব্য দেন।

এ সময় ‘আমরা ভোলাবাসী’র নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সেতু নির্মাণের দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com