1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৮:৫৮|

নগরির নৌবন্দর পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

কাওসার হোসেন//

নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান হঠাৎ বরিশাল নৌবন্দর পরিদর্শন করেছেন। এ সময় বিআইডব্লিউটিএ-সংশ্লিষ্ট একাধিক দপ্তরে অনেক কর্মকর্তা-কর্মচারীকে অনুপস্থিত পাওয়া যায়। বিষয়টি নিয়ে নৌবন্দর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সোয়া ৯টার দিকে বরিশাল নৌবন্দরে পৌঁছান প্রতিমন্ত্রী। পরে তিনি বিআইডব্লিউটিএ’র চারটি দপ্তর ঘুরে দেখেন এবং হাজিরা খাতা পর্যালোচনা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েকটি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিত পাওয়া গেলে তাঁদের ক্ষেত্রে ছুটি ও বিভিন্ন অজুহাত দেখানো হয়। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

পরিদর্শনের সময় তিনি অভ্যন্তরীণ জাহাজ জরিপ পরিদর্শকের কার্যালয়, ড্রেজার বিভাগ এবং রেস্ট হাউস ‘হিমনীড়’ ঘুরে দেখেন। কোথাও দপ্তরপ্রধান উপস্থিত থাকলেও কোথাও তাঁদেরও পাওয়া যায়নি বলে সূত্রের দাবি।

বরিশাল নৌবন্দর কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‘প্রতিমন্ত্রী বিআইডব্লিউটিএ’র সব দপ্তর পরিদর্শনে এসেছিলেন। এটি তাঁর ঝটিকা সফর ছিল।’

বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক সোলায়মান হোসেন বলেন, ‘আসন্ন ঈদকে সামনে রেখে কোনোভাবেই যাতে নৌকায় করে লঞ্চে যাত্রী ওঠানো না হয়, সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রতিমন্ত্রী।’

এ ছাড়া বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মাণাধীন বিআইডব্লিউটিএ ভবনের কাজের অগ্রগতি সম্পর্কেও খোঁজ নেন তিনি। লঞ্চে ডিজিটাল ভাড়ার তালিকা নিশ্চিত করার তাগিদও দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

দপ্তরে কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, ‘আমি যা দেখেছি, আপনারাও একই জিনিস দেখেছেন।’ ভবিষ্যতেও এমন আকস্মিক পরিদর্শন হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি প্রায়ই আসি।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com