1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

নগরীতে গণপরিবহনে ভাড়া নৈরাজ্য রুখতে শিক্ষার্থীদের অ্যাকশন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

মিঠু আহম্মেদ, বরিশাল//

বরিশাল শহর অভ্যন্তরে যাত্রী পরিবহনকারী অটোরিকশা-সিএনজিগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। এই ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে রোববার সকালে অন্তত শতাধিক গণপরিবহন আটকে রাখা হয়।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সহযোগিতায় সামনের সড়ক থেকে আটক করে অটোরিকশা ও সিএনজিগুলো সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসের মধ্যে নিয়ে রাখা হয়েছিল। পরে জেলা প্রশাসন ভাড়া নির্ধারণের আশ্বাস দিলে বিকেল সোয়া ৩টার দিকে গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, কিছুদিন ধরে বরিশাল নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিতে অতিরিক্ত ভাড়া আদায় শুরু হয়। নথুল্লাবাদ টু লঞ্চঘাট এবং নথুল্লাবাদ-চৌমাথা টু রূপাতলী বাসস্ট্যান্ড পর্যন্ত নির্ধারিত ভাড়ার চেয়ে অন্তত ১০/২০ টাকা বেশি নেওয়া হচ্ছে।

এই অনিয়ম রোধে সপ্তাহখানেক আগে সিটি করপোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হলেও ভাড়া নৈরাজ্য বন্ধে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে শিক্ষার্থীরা রোববার সকাল থেকে অটোরিকশা-সিএনজিগুলো আটক করেন।

ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজির ভাড়া সিটি করপোরেশনের মাধ্যমে নির্ধারণ করে দিতে হবে, দাবি করেন শিক্ষার্থীরা। এর ব্যত্তয় হলে আটোরিকশা ও সিএনজি শহর অভ্যন্তরে চলতে দেওয়া হবে না- হুঁশিয়ারি দেওয়া হয়।

তবে সিএনজি ও অটোরিকশা চালকেরা দাবি করেছেন গ্যাসসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় বাধ্য হয়ে যানবাহনের ভাড়া বাড়িয়েছেন। গ্যাস ৬৫০, মালিকের জমা ৬০০ টাকাসহ মোট ১ হাজার ২৫০ টাকা জমা দিতে হয়।

এরপর আর তাদের সংসার চালানোর মতো টাকা থাকেনা। অবশ্য রোববার শিক্ষার্থীদের আটক অভিযানের পরে নির্ধারিত ভাড়া নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অটোরিকশা ও সিএনজি চালকেরা।

মো. নান্নু এবং মো. মামুনসহ অটোরিকশা ও সিএনজি চালকরা জানান, আগামীতে তারা এক পয়সাও অতিরিক্ত আদায় করবেন না। বরং সিটি কর্পোরেশন বা জেলা প্রশাসন যে ভাড়া নির্ধারন করবে, তাতেই সন্তুষ্টু থাকবেন।

বরিশাল কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি/তদন্ত) লুৎফর রহমান রূপালী বাংলাদেশকে বলেন, শিক্ষার্থী এবং শ্রমিকদের নিয়ে বিএম কলেজ ও পুলিশ প্রশাসনের মধ্যস্থতায় বৈঠক হয়েছে।

সেখানে সোমবার জেলা প্রশাসন থেকে ভাড়া নির্ধারণ করে দেওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়। তবে এ নিয়ে সোমবার আবার বৈঠক হবে, ওইদিন থেকে নতুন ভাড়া কার্যকর হবে। উভয়পক্ষ সিদ্ধান্তে সম্মতি প্রকাশ করায় বিকেল সোয়া ৩টার দিকে আটক করা যানবাহনগুলো ছেড়ে দেওয়া হয়েছে, জানান ওসি।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com