1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৮:২৮|

নগরীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরিশাল জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় মব বা জনতার হঠাৎ উত্তেজনার বিষয়টি সতর্ক বিবেচনার সাথে মাদকবিরোধী অভিযান জোরদার করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা ম্যাজিস্ট্রেট মো. খায়রুল আলম সুমন সভাপতিত্বে এ সভায় মাদকবিরোধী অভিযান, রাজনৈতিক বিতর্ক বা সামাজিক দ্বন্দ্বের সময়ে জনতা যেন হঠাৎ উত্তেজিত হয়ে মব তৈরি করতে না পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার পরামর্শ দেয়া হয়েছে।

মাদক নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিয়ে সভার সভাপতি বলেন, যুব সমাজ যেন মাদকের ভয়াল নেশায় তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট না করে সেব্যাপারে সচেতন থাকতে হবে।

মাদক গ্রহণের ফলে তাদের বোধশক্তি লোপ পায় । এতে পরিবারে অশান্তি, নির্যাতন ও ঝগড়ার পাশাপাশি খুন করার প্রবণতাও দেখা যায়।

মাদকের কারণে যাতে সমাজে বিপর্যয় না ঘটে সে ব্যাপারে সবাইকে সচেতন থাবারও পরামর্শ দেন জেলা প্রশাসক। পাশাপাশি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করে তিনি।

সভায় কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে তেল মজুদ করার মাধ্যমে বাজারে সংকট সৃষ্টি করে সাধারণ মানুষের ভোগান্তি বৃদ্ধি করছে বলে জানিয়ে কোথাও অস্বাভাবিকভাবে তেল মজুদ বা দাম বাড়ানো হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি লাইসেন্স বাতিল করারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এসময় জেলা প্রশাসক তেল মজুত বা কৃত্রিম সংকটকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান।

আইন-শৃঙ্খলা কমিটির সভায় উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, ব্যাটারি চালিত রিকশা আইনত অনুমোদিত নয়। অবৈধ অটোরিকশা শহরের প্রধান সড়কে যানজট সৃষ্টি করার পাশাপাশি প্রায়ই নিয়ম ভঙ্গ করে দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি করছে।

এ রিকশাগুলো অবৈধভাবে চার্জ দেয়ার ফলে বিদ্যুৎ সংকটের পাশাপাশি পরিচালন বিভ্রাটও বৃদ্ধি পেয়েছে। এ অবৈধ যানগুলো বৈধ পরিবহন খাতকে ক্ষতিগ্রস্ত করছে বলেও বক্তারা অভিমত ব্যক্ত করেন।

আইন-শৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা, মহানগর পুলিশ ও সামরিক বাহিনীর কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী অফিসার ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিতি ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com