1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

নগরীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শ্রমিকদের অবস্থান, বিক্ষোভ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

মিঠু আহম্মেদ, বরিশাল//

চাকরি পুনর্বহালের করার দাবিতে বরিশালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ও বিক্ষোভ করছে অপসোস্যালাই (ওএসএল) ফার্মা লিমিটেডের স্টেরিপ্যাক বিভাগের শ্রমিক-কর্মচারীরা।

রোববার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে ওএসএল ফার্মা লিমিটেডের স্টেরিপ্যাক বিভাগের শ্রমিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয় এবং বিক্ষোভ করে।

শ্রমিকরা জানায়, মালিকপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করেনি। তাই বাধ্য হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছে।

এদিকে, অপসোস্যালাই (ওএসএল) ফার্মা লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, কোম্পানির নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে স্টেরিপ্যাক ডিপার্টমেন্টের উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না।

অবসানকৃত শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা ২০ নভেম্বরের মধ্যে বুঝিয়ে দেয়া হবে। যদি পুনরায় বিভাগটি চালু করা হয় তখন আবার যাদের অব্যহতি দেয়া হয়েছে তাদের প্রধান্য দেয়া হবে।

প্রসঙ্গত, গত বুধবার (২৮ অক্টোবর) প্রত্যেক শ্রমিককে ডাকযোগে তাদের চাকরি থেকে অব্যাহতির নোটিশ দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com