1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:৩৭|

নগরীতে যাত্রীবাহী বাস থেকে ৩ হাজার কেজি জাটকা জব্দ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম//

বরিশালে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে তিন হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করেছে সেনাবাহিনী। জব্দ হওয়া জাটকা শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এতিমখানা ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন-উল ইসলাম।

তিনি জানান, গতকাল শুক্রবার রাতে বরিশাল নগরীর আমতলার মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস ‘অন্তরা ক্লাসিক’ ও ‘রাজধানী’ নামের দুটি পরিবহন থেকে ৩৯টি ককসেটে রক্ষিত ৩ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।

পরবর্তীতে শনিবার সকাল থেকে বরিশাল আদালত চত্বরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট শহিদুল্লাহ ইসলাম ও মিরাজুল ইসলাম রাসেলের উপস্থিতিতে, সেনাবাহিনী ও জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও অসহায় দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com