1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

নগরীর ফুটপাত দখল: ৪ ব্যবসায়ীকে জরিমানা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

ছবুর হোসেন, বরিশাল//

ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অপরাধে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ভ্রাম্যমাণ আদালত। একই সময় চলাচলের পথ দখল করে রাস্তার ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে।

রোববার (২৮ জুন) দুপুরে বিসিসি’র প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রায়হান উজ জামান এর নেতৃত্বে নগরীর চরকাউয়া খেয়াঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

সিটি কর্পোরেশন জানায়, চর কাউয়া খেয়াঘাট এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ীরা জনসাধারণের চলাচলের রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এতে চরম ভোগান্তিতে পড়ছিলেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। এমন অভিযোগের ভিত্তিতে রোববার ওই এলাকায় অভিযান চালানো হয়।

​অভিযানকালে ফুটপাত ও রাস্তা দখল করে চলাচলে বিঘ্ন সৃষ্টির সত্যতা পাওয়ায় চারজন ব্যবসায়ীকে আটক করা হয়। পরে অভিযুক্ত ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

জরিমানার পাশাপাশি তাৎক্ষণিকভাবে রাস্তার ওপর থাকা সকল অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে পথচারীদের চলাচলের জন্য রাস্তা উন্মুক্ত করে দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান শেষে প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান জানান, জনসাধারণের অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের এই উচ্ছেদ ও সচেতনতামূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই ফুটপাত বা রাস্তা দখল করে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com