1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

নগরীর ৪ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

ছবুর হোসেন, বরিশাল//

বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৪ ব্যবসাপ্রতিষ্ঠানকে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন বান্দ রোড এবং ত্রিশ গোডাউন রোড এলাকায় বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উজ জামানের নেতৃত্বে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে।

এ সময় একটি ব্যবসা প্রতিষ্ঠানকে অবৈধভাবে জনসাধারণের প্রবেশপথ দখল করায় ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’ এর ৯২(৭) ধারায় জরিমানা করা হয় ও ফুটপাত দখলমুক্ত করা হয়।

এছাড়া একটি ব্যবসা প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা করায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ এর ৫৩ ধারায় এবং ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করায় ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’ এর ৯২(৩) ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে মোট ৪টি মামলা দায়ের ও ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com