1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

নলছিটিতে ভুয়া পুলিশ রিয়াজ আটক

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ভুয়া আইডি কার্ডসহ দুইটি ডাকাতি মামলাসহ ৫ টি মামলার আসামী রিয়াজ হোসেন ওরফে রিয়াজুল (৩৪)নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১ সেপ্টেম্বর ) বিকেলে দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।

গ্রেপ্তার রিয়াজ হোসেন উত্তর জুরকাঠি এলাকার আবুল হোসেন হাওলাদারের ছেলে।

নলছিটি থানার ওসি জানান,আসামি রিয়াজের বিরুদ্ধে দুইটি ডাকাতি মামলাসহ মোট ৫ টি মামলা রয়েছে। গতকাল বিকেলে তাকে তার নিজ এলাকায় থেকে গ্রেপ্তার করা হয়।এসময় তার কাছ থেকে পুলিশের ভুয়া আইডি কার্ড ও স্টিক উদ্ধার করা হয়।তিনি ওই আইডি কার্ড দেখিয়ে ডাকাতি করতেন। তাকে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com