1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

নির্বাচনী পর্যবেক্ষণের আ/ড়া/লে কেউ দু/র্না/ম করতে আসুক, চাই না: পররাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

সংবাদ প্রতিদিন//

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচনী পর্যবেক্ষণের আড়ালে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্নাম করার জন্য আসুক, সেটা আমরা চাই না।

মঙ্গলবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক আসছে কি না, কতগুলো দেশ আসার জন্য যোগাযোগ করেছে—এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বেশ কয়েকটি দেশ ও সংস্থা ইতোমধ্যেই বাংলাদেশ প্রাক্-নির্বাচনী দল পাঠিয়েছে। সর্বশেষ যুক্তরাষ্ট্রের আইআরআই প্রতিনিধিদল এসেছে।

তৌহিদ হোসেন বলেন, আমরা বলেছি—একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকার বদ্ধপরিকর। যারা পর্যবেক্ষণে আসতে চায়, তাদের আমরা উৎসাহিত করব। তবে নির্বাচনী পর্যবেক্ষণের আড়ালে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্নাম করার জন্য আসুক, সেটা আমরা চাই না। ইতোমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষণে আগ্রহ দেখিয়েছে। আমরা চাই আরও পর্যবেক্ষক আসুক।

নির্বাচন হওয়া নিয়ে বিভিন্ন অংশীজন উদ্বেগ প্রকাশ করছে। বিদেশিদের মধ্যে উদ্বেগ আছ কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কেউ আমার কাছে উদ্বেগ প্রকাশ করেননি। তবে যতক্ষণ পর্যন্ত ঘটনার শেষ না হয়, দেশে-বিদেশে উদ্বেগ হতেই থাকবে।

অন্য এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশি পর্যবেক্ষক কারা হবেন, সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। আমরা ভিসা দেওয়ার ক্ষেত্রে সহায়তা করব।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com