1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

পটুয়াখালীতে কারাগারে নেওয়ার পর আ.লীগ নেতার মৃত্যু

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৪ বার পড়া হয়েছে

সুনিল সরকার, পটুয়াখালী//

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল আলম বাবুল খান (৫৫) জেল-হাজতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উল্লেখ্য- গত ১৫ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যায় কলাপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড থেকে অপারেশন ডেভিল হান্টে কলাপাড়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

এরপর বাবুল জেল হাজতে থাকা অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com