1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

পটুয়াখালীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে: ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০, চিকিৎসাধীন ৫২.

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৬৩৭ বার পড়া হয়েছে

সুনিল সরকার,পটুয়াখালী//

পটুয়াখালী জেলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩০ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত দুইজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া স্বাক্ষরিত ‘দৈনিক ডেঙ্গু রোগীর প্রতিবেদন’ অনুযায়ী, জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে ৩০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে—১২ জন এবং মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে—১১ জন। এছাড়া কলাপাড়ায় ৪ জন, গলাচিপায় ৩ জন ভর্তি হয়েছেন। দশমিনা, বাউফল ও দুমকি উপজেলায় এদিন নতুন করে কেউ ভর্তি হননি।

চলতি বছরের(১ জানুয়ারি থেকে ১৭ জুন)পর্যন্ত জেলায় সরকারি-বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট ৪৩৫ জন রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ৩৮৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫২ জন।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এখন অব্দি দুইজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। দুমকি উপজেলার আনসার সদস্য (জয়নুল আবেদিন) এবং গলাচিপা উপজেলার দশম শ্রেণির ছাত্রী (বিথি দেবনাথ)।

স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে, এডিস মশার বিস্তার রোধে নাগরিকদের সচেতনতা জরুরি। জমে থাকা পানি দ্রুত অপসারণ, মশার জন্মস্থল ধ্বংস এবং ব্যক্তিগত সাবধানতা অবলম্বনের পাশাপাশি মশকনিধনে সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com