
সুনিল সরকার, পটুয়াখালী//
বাংলাদেশের নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষা, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বের বৃহত্তম বেসরকারি সংস্থা ব্র্যাক এর জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের উদ্যোগে “নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারকরনে অ্যাডভোকেসি ডায়লগ” জেলার ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মহসিন উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব রওজাতুন জান্নাত, উপজেলা নির্বাহী অফিসার, পটুয়াখালী সদর, জনাব এস,এম, শাহজাদা, উপ-পরিচালক (অ:দা:) , জেলা সমাজসেবা কার্যালয়, জনাব শিরিন সুলতানা, উপ-পরিচালক (অ:দা:), জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, পটুযাখালী।
ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেট জনাব মোঃ নেফাজ উদ্দীন সভা প্রধানের দায়িত্ব পালন করেন। সভায় স্থানীয় এনজিও প্রতিনিধি, ব্র্যাক এর স্বাস্থ্য সেবিকা, স্বপ্ন সারথী দলের সদস্য, কমিউনিটি হেলথ ওয়ার্কার, কাস্টমার সার্ভিস এসিস্ট্যান্ড, ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির প্রতিনিধিবৃন্দ এবং ইলেকট্রনিক, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভা প্রধানের স্বাগত বক্তব্য শেষে ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক ( জেন্ডার মেইনস্ট্রেমিং) দেবাশীষ হালদার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
ডায়লগের উদ্দেশ্য, ব্র্যাকের ভাওজি ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা শেষে মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীগন নারী ও কন্যাশিশু নির্যাতনের বিরুদ্ধে সরকারি ও বেসরকারি চ্যালেঞ্জ ও উদ্যোগসমূহ ভিপকার্ডে লিখেন এবং আলোচনা করেন। বক্তারা বলেন, ব্র্যাক বাংলাদেশের প্রতিষ্ঠা লগ্ন থেকেই নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে।
ভূক্তভোগীদের আইনী সহায়তা, মনোসামিাজিক সহায়তা ও আর্থিক সহায়তা করে যাচ্ছে। এছাড়াও কমিউনিটির তৃনমূল পর্যায়ে ব্যপক জনসচেতনতা সৃষ্টিতে অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছে।
ব্র্যাকের মাধ্যমে অনেক নারী ও কিশোরী নির্যাতন ও সহিংসতা থেকে রক্ষা পেয়ে নতুন করে ঘুরে দাড়িয়ে সমাজে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের মাধ্যমে জেন্ডার সংক্রান্ত ধারনা কর্মীরা ও কমিউনিটির মানুষ বুঝতে শিখেছে।
জেন্ডার বৈষম্য নিরসনে মানুষের মাঝে জ্ঞান ও প্রথাগত ধারনার পরিবর্তন হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে জনাব মহসিন উদ্দীন বলেন, ব্র্যাক সবসময় সরকারের সহযোগি হিসাবে নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা আনয়নে কাজ করে যাচ্ছে।
সরকারের লোকবল কম, সেক্ষেত্রে ব্র্যাকের দক্ষ ও বিশাল জনবলের মাধ্যমে আমরা পরিবর্তন আনতে যৌথ ও সমন্বিত ভাবে কাজ করে সমাজে পরিবর্তন আনয়ন করবো এই প্রত্যাশা রাখি। সবশেষে উপস্থিত সকল অংশগ্রহণকারী বৃন্দ নারী ও কন্যা শিশু নির্যাতন বন্ধে যার যার অবস্থান থেকে প্রতিশ্রুতি প্রদান করেন।