1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৯:০৫|

পটুয়াখালীতে মা-ছেলেকে পি’টি’য়ে জ’খ’ম

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

ছগির হোসেন//

পটুয়াখালীর বাউফলে ময়লা পানির পাইপ নিয়ে দ্বন্দ্বের জেরে মা-ছেলেকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সূর্যমনি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুরাইনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ওই গ্রামের জাহানারা বেগম (৬০) ও তার ছেলে অলিউর রহমান (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার আলম ব্যাপারীর বাড়ি থেকে বের হওয়া একটি ময়লা পানির পাইপ পাশের কৃষি জমির দিকে প্রবাহিত হচ্ছিল।

এতে অলিউর রহমানের চাষকৃত মুগডালের খেতে পানি গিয়ে ফসলের ক্ষতি হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে অলিউর রহমান পাইপটি ভেঙে ফেলেন।

ঘটনার জেরে আলম ব্যাপারীর নেতৃত্বে রুম্মান, আলাউদ্দিন ব্যাপারী ও নাজমা বেগম হামলা চালান বলে অভিযোগ উঠেছে। হামলায় জাহানারা বেগমের মাথায় গুরুতর আঘাত লাগে এবং অলিউর রহমানও আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের চিকিৎসা দেন।

তবে অভিযুক্ত আলম ব্যাপারী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বাড়িতে তারা হামলা চালিয়েছে। আমি বাধা দিলে সংঘর্ষের সৃষ্টি হয়। একপর্যায়ে তাদের নিজেদের আঘাতেই জাহানারা আহত হন।’

এ বিষয়ে বাউফল থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com