1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

পটুয়াখালী নিম্নচাপের প্রভাবে কুয়াকাটা সৈকতের ব্যাপক ক্ষয়ক্ষতি

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৬৬০ বার পড়া হয়েছে

সুনিল সরকার, পটুয়াখালী//

অমাবস্যার জো ও নিম্নচাপের প্রভাবে পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল দু,দফা জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে সমুদ্রের ঢেউয়ের ঝাপটায় এ ক্ষয়ক্ষতি হয়। সৈকতের ঝাউ বাগান সংলগ্ন জাতীয় উদ্যান ও বেড়িবাঁধ থেকে সৈকতে প্রবেশের সড়কে নতুন করে ভাঙ্গন শুরু হয়েছে। জাতীয় উদ্যান সংলগ্ন হোসেনপাড়া এলাকার সড়কের প্রায় ৩০ মিটার ভেঙ্গে ওই গ্রামে পানি প্রবেশ করেছে। এদিকে ডিসি পার্ক সংলগ্ন সৈকত সড়কে নতুন করে ভাঙ্গন শুরু হয়েছে। ভেঙ্গে গেছে অসংখ্য গাছপালা। এছাড়া দীর্ঘ ২২ কিলোমিটার সৈকতের বিভিন্ন স্থানের অব্যাহত বালুক্ষয়ে মাটির স্তর বেড়িয়ে এসেছে। এদিকে দু’দফা জোয়ারে প্লাবিত হয়েছে জেলার বেঁড়িবাধের বাইরের নিম্নাঞ্চল। ভাঙ্গা বেঁড়িবাধ দিয়ে পানি প্রবেশ করে তলিয়ে গেছে রাঙ্গাবালী উপজেলার অন্তত ১০ টি গ্রাম। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। তবে মৎস্য খাতে ঠিক কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।পটুয়াখালী পৌরসভার বিভিন্ন স্থানে জল বদ্ধতার সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com