1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৭:০৭|

পুড়ে যাওয়া ঘরের সামনে সংবাদ সম্মেলন । সরকারকে ৭ দিনের সময়।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

কলাপাড়া প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির টিনশেড ঘরটিতে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে অগ্নি সংযোগের ঘটনা ঘটে।  পুড়িয়ে দেওয়া ঘরের ধ্বংসস্তুপের সামনে বসে কান্নজড়িত কন্ঠে আক্ষেপ করে বলেন, ‘ ঘরের বাইরে থেকে দরজা আটকে আমার বাবা- মা, ভাই ভাতিজি সবাই কে পুড়িয়ে মারতে চেয়েছিল।  আমিতো নতুন বাংলাদেশ গড়তে আন্দোলনের ফ্রন্টে ছিলাম। ৩২ নম্বরে গিয়ে ফ্রন্টে ছিলাম। অথচ আমার এখন পুরো ঘরটা নাই। স্পষ্ট বলতে চাই।  সাত দিন টাইম। যারা জড়িত শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। নইলে সাতদিন পরে রাজপথে একা দাড়াবো। তিনি বুধবার দুপুরে সাংবাদিকদের আরো বলেন, আমি বিপ্লব করে হাসিনা কে লড়াইছি। ৭ দিনের মধ্যে বিপ্লবী সরকারের ডাক দিমু। আমার ঘরবাড়ি না থাকলে সাধারণ মানুষের কী অবস্থা হবে বলে প্রশ্ন করেন। কাফি আবেগ প্রবণ হয়ে বলেন, জীবন ঝুঁকি রেখে দুই বার কান্না শুনেছি বাবা-মায়ের।   ১৬ জুলাই -৫ আগস্টে পালিয়ে থাকা অবস্থায় একবার , আর গত রাতে বসতঘর পুড়ে দেওয়ার পরে আরেক বার। এসময় গ্রামের অসংখ্য মানুষ জড়ো হন।  পুড়ে যাওয়া ঘরের আগুন নিভাতে ফায়ার সার্ভিসের লোকজন তাৎক্ষণিক গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ঘরটি ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com