1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:১৫|

প্রার্থীদের কাছ থেকে কোনো কথা শোনা হয়নি: মুফতী ফয়জুল করীমের

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

ছবুর হোসেন, বরিশাল//

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমীর ও বরিশাল ৫ ও৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।বরিশাল ভ্রমণ গাইড

মুফতী ফয়জুল করীম বলেন, “নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে প্রতিনিধিরা আজকের সভায় এসেছেন, তারা মূলত একতরফা আলোচনা করেছেন।

দুঃখজনক হলেও সত্য—প্রার্থীদের কাছ থেকে সরাসরি কোনো কথা শোনা হয়নি, তাদের উদ্বেগ বা মতামত নেয়ার আন্তরিক চেষ্টা দেখা যায়নি।”

রোববার (১লা ফেব্রুয়ারি) সকাল ১০টায় বরিশাল গ্র্যান্ড পার্ক হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের এক সভা শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়া নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, যদি নির্বাচন কমিশন সত্যিকার অর্থে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে চায়, তাহলে সব প্রার্থীর বক্তব্য শোনা এবং মাঠপর্যায়ের বাস্তবতা বিবেচনায় নেয়া অত্যন্ত জরুরি।

তা না হলে নির্বাচন নিয়ে জনমনে আস্থার সংকট আরও গভীর হবে।দিন দিন লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে।এসব বিষয় তাদের অবস্থান শক্তিশালী করতে হবে।

মুফতী ফয়জুল করীম আশা প্রকাশ করেন যে, নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দল ও প্রার্থীদের সঙ্গে সমান আচরণ করবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com