1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৪:৪২|

বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১৮ জেলে ৮ ঘণ্টা পর উদ্ধার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরগুনার পাথরঘাটা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ বঙ্গোপসাগর থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানান মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির এক নেতা।

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ১৮ জেলে নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। সাড়ে ৮ ঘণ্টা পর ডুবে যাওয়া ট্রলারের জেলেদের ভাসমান অবস্থায় উদ্ধার করেছে আরেকটি ট্রলার।

সোমবার রাত আড়াইটার দিকে বরগুনার পাথরঘাটা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ বঙ্গোপসাগর থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানান বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা।

উদ্ধার হওয়া মাঝিমাল্লাদের মঙ্গলবার সকালে মহিপুর নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন স্থানে। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ডুবে যাওয়া এফবি আবদুল্লাহ তুফান’ ট্রলারের মালিক মো. সগির হোসেন বলেন, দক্ষিণ বঙ্গোপসাগরে জেলেরা জাল‌ ফেলে ট্রলারে অপেক্ষা‌ করছিলেন। মধ্যরাতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। তবে জেলেরা লাইফ জ্যাকেট পরে সাগরে ভাসতে থাকেন।

সাড়ে ৮ ঘণ্টা পর মহিপুর এলাকার একটি ট্রলারের জেলেরা তাদের জীবিত উদ্ধার করেন বলে জানান তিনি। ডুবে যাওয়া ট্রলারটির কোনো সন্ধান পাওয়া যায়নি; এর আনুমানিক মূল্য এক কোটি টাকা বলে জানিয়েছেন সগির হোসেন।

মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, জেলেরা সুস্থ আছেন। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রলারের সন্ধানে কাজ করবে মালিক সমিতি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com