1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| দুপুর ২:০৬|

বরিশালের বানারীপাড়ার পাইপগানসহ আ’লীগ নেতা তারেক গ্রেপ্তার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরিশালের বানারীপাড়ায় পাইপগান, কার্তুজ ও দেশীয় ধারালো অস্ত্রসহ তারিকুল ইসলাম তারেক নামের কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

তারেক বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ২০১১ সালে অনুষ্ঠিত উপজেলার সৈয়দকাঠী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।

জানা গেছে, বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার ওসি মজিবর রহমানের নির্দেশনায় ও ইন্সপেক্টর (তদন্ত) শতদল মজুমদারের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার গ্রামের বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলাম (তারেক) কে গ্রেফতার করা হয়। এ সময় একটি পাইপগান, ৮টি কার্তুজ, দুটি ছেনি ও একটি রামদা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে বানারীপাড়া থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারী) সকালে তাকে বরিশালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com