1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

বরিশালে ঋণ খেলাপির মামলায় যুবক গ্রেফতার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বাংলাদেশ কৃষি ব্যাংক বরিশাল শাখার দায়ের করা ঋণ খেলাপির মামলায় ইমাম হোসেন সানি (২৮) নামে এক ঋণগ্রহীতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বরিশাল অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত তার বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানার জারি করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঋন খেলাপীর দায়ে বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন এলাকার ইমাম হোসেন সানি’র নামে বাংলাদেশ কৃষি ব্যাংক বরিশাল শাখার পক্ষে ব্যাংক কর্মকর্তা মো. খায়রুল ইসলাম সোহাগ বাদী হয়ে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে একটি মামলা দায়ের করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেন। তবে তিনি আদালতে হাজির না হয়ে আত্মগোপনে চলে গেলে পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার আইনজীবী জাফরুন নেছা রোজী জানান, সিআর ৮০৬/২৬ মামলায় আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে আসামিপক্ষ জামিনের আবেদন করলে তিনি ব্যাংকের পক্ষ থেকে এর বিরোধিতা করেন।

এর প্রেক্ষিতে ১৫ আগস্ট বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন এলাকা থেকে তাকে গ্রেফতার করেন বরিশাল বন্দর থানার এএসআই মো. ফারুক।

ফারুক বলেন, আদালতের গ্রেফতারি পরোয়ানা পাওয়ার পর পুলিশ তা কার্যকর করতে আইনানুগ ব্যবস্থা নেয়। পরবর্তীতে ইমাম হোসেন সানিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ কৃষি ব্যাংক কর্তৃপক্ষের মতে, খেলাপি ঋণ আদায়ে কঠোর অবস্থান নিয়েছে ব্যাংকটি। ঋণ পরিশোধে গড়িমসি বা আত্মগোপনের ক্ষেত্রে নিয়মিত তাগাদার পাশাপাশি মামলা ও আদালতের নির্দেশনা অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা কার্যকরের মাধ্যমে পাওনা আদায়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ব্যাংকের পাওনা আদায় ও আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com