1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

বরিশালে বড় বোনের নগ্ন ভিডিও ধারণ, গ্রেফতার দুই

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

মিঠু আহম্মেদ, বরিশাল//

গোপনে বড় বোনের নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে ছোট বোন ও তার স্বামীকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা পুলিশ।

রোববার (৭ জুন) দিবাগত রাত ১২টার দিকে বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতাররা পিরোজপুর মধ্যরাস্তা এলাকার বাসিন্দা।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রবিউল ইসলাম বলেন, টাকা লেনদেন নিয়ে দুই বোনের স্বামীর মধ্যে বিরোধ ছিল। বড় বোনের স্বামী রাজশাহীর মতিহার থানায় প্রতারণা মামলাও করেন।

ওই মামলায় ২৮ এপ্রিল ছোট বোন ও তার স্বামী জেল খাটেন। জামিনে বের হয়ে গত ১৯ মে রাতে বড় বোনের নগ্ন ছবি এবং ভিডিও এডিট করে তার মায়ের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে হুমকি দেন ছোট বোন। এ ঘটনায় ২১ মে বোয়ালিয়া থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন বড় বোন।’

ভুক্তভোগীর স্বামী বলেন, ‘আমার শ্যালিকা ও তার স্বামী ১৫ লাখ টাকা ধার নেয়। টাকা না দিয়ে প্রতারণার আশ্রয় নেয় তারা। এর পরিপ্রেক্ষিতে থানায় মামলা করি। মামলা থেকে বাঁচতে আমার স্ত্রীর নগ্ন ছবি বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় তারা।’

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, স্বামী-স্ত্রী নগরীর রূপাতলী হাউজিংয়ের একটি বাসায় আশ্রয় নিয়েছিল। পরে তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com