1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৯:২০|

বরিশালে বিচারকের এসি চুরি : গ্রেপ্তার ১

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক //

বরিশাল আদালতের বিচারকের কক্ষ থেকে চুরি হওয়া এসি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে চোরকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর পলাশপুর থেকে চোর মাসুদকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

এর আগে সোমবার বরিশাল আদালতের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের কক্ষ থেকে এসি চুরি হয়। ওই দিন চুরির ঘটনায় বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন আদালতের নাজির কামরুল হাসান। নাজির কামরুল বলেন, রবিবার অফিস শেষ করে যাওয়ার সময়ে এসিটি ওয়ালে লাগানো ছিল। তবে সোমবার এসে দেখতে পাই এসিটি চুরি হয়ে গেছে। এ ঘটনায় বাদী হয়ে মামলা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন, আদালত থেকে এসি চুরি হওয়ার ঘটনায় মামলা করেছেন নাজির কামরুল। মামলার পরপরই অভিযান চালিয়ে চুরি হওয়া এসি উদ্ধার করা হয়েছে।

চুরির ঘটনায় জড়িত মাসুদকে নগরীর পলাশপুর থেকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর ছগির হোসেন। গ্রেপ্তার হওয়া চোরকে আদালতে সোপর্দ করলে আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেছেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com