1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১০:২৪|

বরিশালে মানষিক ভারসাম্যহীন বৃদ্ধের লাশ উদ্ধার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

পটুয়াখালীর বাউফলে যাত্রী ছাউনি থেকে শুভাষ চন্দ্র শীল (৭০) নামের মানষিক ভারসাম্যহীন এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বাউফল-বগা হাইওয়ে সড়কের গোসিংগা আফসেরের গ্রেজের পাশে যাত্রী ছাউনি থেকে লাশটি উদ্ধার করে বাউফল থানার পুলিশ।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বৃদ্ধ সুভাষ চন্দ্র শীল মানষিক ভারসাম্যহীন ছিলেন। তিনি প্রায়ই সময় আফসেরের গ্রেজের কাছে যাত্রী ছাউনিতে বসবাস করতেন। মঙ্গলবার রাত ১২টার দিকেও তাকে সুস্থ দেখা গেছে। তাদের মধ্যে একজন তাকে একটি রুটি খেতেও দিয়েছেন। বুধবার সাকালে এসে তারা তাকে মৃত দেখতে পান। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে বাউফল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় আসে।

বাউফল থানার এসআই মজিবুর রহমান জানান, মৃত বৃদ্ধের নাম সুভাষ চন্দ্র শীল। বাউফল পৌর শহরের কাগুজীপুল এলাকার ২নং ওয়ার্ডে তার বাড়ি। তার সুশান্ত ও সঞ্জয় নামের দুই ছেলে আছে, স্ত্রী নেই। ছেলেদের কোন আপত্তি না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com