
নিজস্ব প্রতিবেদক//
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের হ্যাভিওয়েট সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু জনসমর্থন ও জনজরীপে শীর্ষে রয়েছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণা, জনসমর্থন ও জনজরীপে শীর্ষেে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
এদিকে নারী-পুরুষ অধিকাংশ ভোটাররা জোট বেঁধেছে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করে তাদের প্রিয় আস্থাভাজন,বিএনপির দুর্দিনের কান্ডারী, উন্নয়নের রুপকার এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে বিজয়ী করবেন।
এ প্রত্যাশায় প্রতিদিন ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ,প্রচার প্রচারণা ও পথসভা করে দোয়া প্রার্থনা করছেেন বিএনপির নেতাকর্মীরা ও সমর্থক ভোটাররা।
ভোটাররা জানান- ভোট বীহিন স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী লীগের শাসন আমলে দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র কবরে চাপা ছিলো। এখন সুযোগ এসেছে গণতন্ত্র পূর্ণঃপ্রতিষ্ঠা করার।
তাই এবার নির্বাচনে স্বতস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার প্রত্যাশা করছেন ভোটাররা।