1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ১২:৫১|

‘বাংলাদেশের সাথে অন্যায় করা হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে’

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ২১৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক//

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের সাথে অন্যায় করা হচ্ছে। শনিবার লাহোরে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।’

তিনি বলেন, ‘অতীতে ভারত ও পাকিস্তানকে যে সুবিধা দেওয়া হয়েছে, সেটা বাংলাদেশেরও পেতে পারতো। বাংলাদেশকে টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলতে দেওয়া না হলে পাকিস্তান দল টুর্নামেন্ট বর্জনের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করবো।’

২১ জানুয়ারি বোর্ডসভার পর আইসিসি জানায়, ‘বাংলাদেশকে পূর্বসূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভূক্ত করার কথা বিসিবিকে জানিয়েছে আইসিসি। তবে এ ব্যাপারে আইসিসি এখনো কোনো ঘোষণা দেয়নি।’

বাংলাদেশকে সমর্থন জানিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্টের দায়িত্বে থাকা নাকভি বলেন, ‘আমরা মনে করি বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে এবং যে কোনো অবস্থায় তাদের বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া উচিত। তারা ক্রিকেটের একটি বড় অংশীদার, তাদের প্রতি এই অবিচার করা উচিত নয়।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com