
নিজস্ব প্রতিবেদক//
বরিশাল-২ আসন (উজিরপুর-বানারীপাড়া) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর পক্ষে উজিরপুর উপজেলার বামরাইলে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক গণসংযোগ।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে প্রচার প্রচারণা চালায় বিএনপির নেতাকর্মীরা।
উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জিয়া আমিন রাড়ী, উপজেলা বিএনপির সদস্য মোঃ ইমরান সরদার, বামরাইল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম রাড়ীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।
এ সময় উজিরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জিয়া আমিন রাড়ী বলেন- জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে ভোট প্রদান করা হবে।