1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:০৭|

বিপিএলের উদ্বোধনী ম্যাচ সিলেটে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক//

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন ধরে ঢাকায় উদ্বোধনী ম্যাচ আয়োজনের প্রচলন থাকলেও এবার সেই ধারা ভেঙে সিলেটে পর্দা উঠছে আসরের।

আসন্ন বিপিএল শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি লড়াই দিয়ে। প্রায় এক মাসব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি।

৬ দল নিয়ে আয়োজিত বিপিএলে প্রাথমিক পর্বে হবে মোট ৩০টি ম্যাচ, আর প্লে-অফ ও ফাইনাল মিলিয়ে পুরো টুর্নামেন্টে ম্যাচসংখ্যা দাঁড়াচ্ছে ৩৪টি।

ঢাকায় প্রাথমিক পর্বের মাত্র তিন দিনে হবে ছয়টি ম্যাচ। প্লে-অফ ও ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে সাধারণত স্পিন সহায়ক উইকেট ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং হয়ে ওঠে।

বিপরীতে সিলেট ও চট্টগ্রামের উইকেট তুলনামূলকভাবে ব্যাটিং-বান্ধব, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে ঢাকার বাইরে বেশি ম্যাচ রাখার কারণ হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com